Media Corner

আইডিএলসি ইনভেস্টমেন্টসের সঙ্গে আকিজ তাকাফুল লাইফের চুক্তি

07 August 2025
Announcement
আকিজ তাকাফুল লাইফ ইনসুরেন্স পিএলসি এবং আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেডের মধ্যে ইকুইটি বিনিয়োগ চুক্তি স্বাক্ষর হয়েছে। বিনিয়োগকারী হিসাবে আইডিএলসি ইনভেস্টমেন্টস আকিজ তাকাফুল লাইফের পরিচালনা পর্ষদের অন্যতম সদস্য হিসাবে কাজ করবে। আকিজ তাকাফুল লাইফের চীফ এক্সিকিউটিভ অফিসার মোহাম্মদ আলমগীর চৌধুরী এবং আইডিএলসি ইনভেস্টমেন্টসের ম্যানেজিং ডিরেক্টর রেজা উদ্দিন আহমাদ তাদের কোম্পানির পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
— Media & Corporate Communications